লগইন
রমজানকে সামনে রেখে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের মানবিক সেবার আওতায় খাদ্য ও অর্থ বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
রমজানকে সামনে রেখে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের মানবিক সেবার আওতায় খাদ্য ও অর্থ বিতরণ


পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন ১ শ হতদরিদ্র ব্যক্তিকে মানবিক সেবা (খাদ্য ও নগদ অর্থ) প্রদান করেছে। প্রতিষ্ঠার পর মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন ৪র্থ বারের মত হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সেবা প্রদান করলো।


মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় ১ শ পরিবারকে দুই হাজার দুইশ কেজি বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করা হয়। একই সাথে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আমেরিকা প্রবাসি আজিজুল হক বাবলু প্রত্যেক পরিবারকে নগদ অর্থ ও হংকং প্রবাসি হাসিবুল হক ও আব্দুস সালামের পক্ষ থেকে সকল পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের দেশি বিদেশী সদস্যদের আর্থিক অনুদান ও স্থানীয় সদস্য বিজেশ কুমার রামেকা, বশিরুল আলম ও ডাক্তার মহসীনুজ্জানের সার্বিক সহযোগিতায় এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এ মানবিক সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা ও শেখ ওয়াহেদ। এ সময় মুক্তমনা ফাউন্ডেশনের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন পিন্টু, মোস্তাফিজুর রহমান, বুলবুল হায়দার, ইতালি প্রবাসী গিয়াস উদ্দীন, আশরাফুল আলম প্রমুখ। প্রসঙ্গত, গত ১ জানুয়ারি মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আলমডাঙ্গায় দুর্দিনে নিরপেক্ষ ও যথাযথ সেবা বিতরণে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫২ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৫৩ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।