লগইন
মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ঝিনাইদহে যেতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ২২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ঝিনাইদহে যেতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুয়ালী গ্রামে যাচ্ছিলেন তন্ময়। এসময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার।

এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়। তন্ময়ের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। করোনাকালীন সময়ে তার পিতা আব্দুল কুদ্দুস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।