লগইন
মীর মহি উদ্দীনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দুদুর উপস্থিতিতে উৎফুল্ল নেতাকর্মীরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
মীর মহি উদ্দীনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দুদুর উপস্থিতিতে উৎফুল্ল নেতাকর্মীরা

অনেকদিন পর আলমডাঙ্গার বিএনপি নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটালেন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সপরিবারে শনিবার আলমডাঙ্গায় এসেছিলেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দীনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে।


আলমডাঙ্গা পৌরসভার সাবেক দুইবারের মেয়র মীর মহিউদ্দীনের জ্যৈষ্ঠ কন্যা চিকিৎসক মৌনালীর বিয়ের অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষ আমন্ত্রিত ছিলেন। কিন্তু নিমন্ত্রণের সংখ্যার-চে উপস্থিতির আধিক্য নজরে পড়ার মত ছিল। উল্লেখযোগ্য সংখ্যক দলীয় নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামের নেতাকর্মীদেরও অনুষ্ঠানে যোগদিতে দেখা গেছে।
দীর্ঘ সময়ব্যাপী দুদু বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা শামসুজ্জামান দুদুকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন। সকলেই কুশলাদী বিনিময় করতে ছুটে যান। সেল্ফি তুলতেও অনেককেই ব্যস্ত থাকতে দেখা গেছে। বয়ষ্করা প্রিয় নেতাকে কাছে পেয়ে খোশগল্পে মেতে উঠেন। ব্যক্তিগত কুশলাদী বিনিময়ের পর অনেকে প্রিয় নেতার কাছে জাতীয় রাজনীতির খবর জানতে চান।


চিকিৎসক মৌনালী চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে চিকিতসাবিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। রাজবাড়ীর বিনোদপুরের মঈন উদ্দীনের ছেলে এভিয়েশন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান লিমনের সাথে চিকিৎসক মৌনালীর শুভ বিয়ে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে দলমত নির্বিশেষে এলাকার নিমন্ত্রিতরা ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দিন মেয়ে ও জামাইয়ের দীর্ঘসুখি জীবনের প্রত্যাশায় সকলেল নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৫৭ মিনিট আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

৫৭ মিনিট আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

১ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

২ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

২ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।