লগইন
মাদক ব্যবসায়ীদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন কর‌লেন জেহালা ইউ‌পি চেয়ারম্যান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মাদক ব্যবসায়ীদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন কর‌লেন জেহালা ইউ‌পি চেয়ারম্যান

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদক ব্যবসায়ীদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন।


তাকে জড়িয়ে কামাল নামের এক মাদক ব্যবসায়ী মিখ্যা সংবাদ সম্মেলনে করেছে দাবী করে তিনি গতকাল শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।


সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন উল্লেখ করেছেন,গত আড়াই মাস ধরে তিনি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে অনেক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। যে কারণে গড়চাপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী কামাল তার উপর ক্ষুব্ধ হয়। তাকে ( চেয়ারম্যান শিলন) সামাজিকভাবে হেয় করার জন্য ও নিজে বাঁচার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে।


সংবাদ সম্মেলনে তিনি জানান, কামালকে তিনি কখনোই হুমকি দেননি। কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার নামে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে কারণে তাকে আটকের জন্য পুলিশ খুঁজতেই পারে।


তিনি আরও উল্লেখ করেছেন যেহেতু, তিনি ( শিলন) মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সেজন্য কামাল অন্য মাদক কারবারীদের সংগঠিত করে তাকে ( শিলন) বিপদে ফেলার অপচেষ্টা চেষ্টা করছে।


সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামালসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ কঠোর আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩০ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।