সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ.)-কে কটূক্তির প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে আলমডাঙ্গার সর্বস্তরের ইসলাম প্রিয় সচেতন ছাত্র সমাজ বিক্ষোভ ও সমাবেশ করেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রসা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে আল তায়েবা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সাঃ) - কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।
সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক উপজেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি শফিউল আলম বকুল, নাজমুস সালেহিন, আবির আনম, কামরুজ্জামান কাজল , মাওলানা মো: রাজন আলী, তাওহীদ হোসেন, খন্দকার আলিফসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সকল সাধারন জনতা অংশগ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৫ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৬ ঘন্টা আগে