লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
ভূমি সেবার বাতিঘর আলমডাঙ্গা : খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু

খুলনা বিভাগের সেবার আলোকধারায় আজ এক নতুন সোপান সংযোজিত হল। মাটির মানুষ আর আইনের নিপুণ সেতুবন্ধন রচনা করে কর্মদক্ষতার স্বাক্ষর রাখলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। তাঁর নিষ্ঠা আর সততার স্বীকৃতি হিসেবে তিনি পেলেন বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)-র গৌরবময় সম্মান। এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, পুরো ভূমি প্রশাসনের জন্যও এক আনন্দের মুহূর্ত ও অনুকরনীয় উদাহরণ। 

গতকাল সোমবার, ২৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সারা দেশের ভূমি সেবায় কাজ করা নিষ্ঠাবান কর্মকর্তাদের প্রতি জানায় কৃতজ্ঞতা। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক, রাজস্ব ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তা এবং মাঠের সার্ভেয়ার—মোট ৫৮ জনকে বিশেষ স্বীকৃতি ও পুরস্কারে সম্মানিত করা হয়। এটি শুধু পুরস্কার নয়, মাটির প্রতি এবং মানুষের প্রতি তাঁদের দায়িত্ববোধের প্রতি সরকারের সম্মান জানানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম। সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গুরুত্ব পায় এবং সম্মাননার আলো ছড়িয়ে পড়ে সবার মাঝে।

আশিষ কুমার বসু সৎ, মেধাবী, সত্যিকারের দেশপ্রেমিক ও নিরলস পরিশ্রমী কর্মকর্তা। সেবাপ্রার্থীদের কৃতজ্ঞতার হাসিকেই তিনি নিজের সবচেয়ে বড় পুরস্কার মনে করেন। এই তারুণ্যদীপ্ত কর্মকর্তার কাছে মানুষের সন্তুষ্টিই যেন আসল গুরুদক্ষিণা।

তাঁর এই সম্মাননা ভূমি প্রশাসনের অন্য কর্মকর্তাদেরও আরও উৎসাহ দেবে। আলমডাঙ্গাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ; তাঁর এই অর্জনে আলমডাঙ্গা গর্বিত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।