লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলায় সাইকেল শোডাযাত্রা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার শাখার উদ্যোগে মোটর সাইকেল শোডাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারী জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে সমাবেশ করবেন।

এ উপলক্ষে আলমডাঙ্গা থানা শাখার উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে কুমারী, হারদী, হাটবোয়ালিয়া, আসমানখালী, ভালাইপুর মোড় হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র টাউন ফুটবল মাঠে জমায়েত হয় ।

এসময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসোইন টিপু, দারুস সালাম। এছাড়াও বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, গাংনী আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর এ্যাডভেকেট হাসিবুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মোটর সাইকেল শোভাযাত্রাটি মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়, ঘোলদাড়ী বাজার খাসকররা কলেজ মাঠে উপস্থিত হয়ে সবাই জুম্মা নামাজ আদায় করেন। জুম্মা শেষে আবারও মোটর সাইকেল শোভাযাত্রাটি নাগদাহ, বেলগাছি, ডাউকি, জামজামী হয়ে আলমডাঙ্গায় এসে শেষ হয়।

আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলীও গাংনী- আসমানখালী সাংগঠনিক শাখার আমীর আব্বাস উদ্দিনের নেতৃত্বে ২ হাজার হাজারের অধিক মোটর সাইকেল শোডাউনে অংশ নেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।