লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

পোয়ামারি গ্রামের সমাজসেবক রফি উদ্দিন বুলু মোল্লার ইন্তেকাল

আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের শ্রদ্ধাভাজন প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন বুলু মোল্লা (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে গতকাল ২ জুলাই সকাল ১০টায় আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন এলাকার এক নীরব আলোকবর্তিকা-- সমাজসেবক। ডাউকি ইউনিয়ন বোর্ডের ( অধুনালুপ্ত)  প্রাক্তন প্রেসিডেন্ট  পোয়ামারীর মৃত ঈমান আলী মোল্লার মেজো সন্তান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুইজারল্যান্ড ও ইতালিতে বসবাসরত রতন, শাহীন ও তুহিনের পিতা তিনি। তিনি ছিলেন এরশাদপুর একাডেমির সাবেক স্বনামধন্য ইংরেজি শিক্ষক মফিজ উদ্দিন মোল্লার ভাই।

বুলু মোল্লার জীবনের প্রতিটি অধ্যায় ছিল সমাজসেবায় নিবেদিত। তিনি পোয়ামারী পুরাতন ঈদগাহ ও মসজিদ কমিটির সভাপতি, বেলগাছি বাজার ও প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য হিসেবে রেখেছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিকাল ৪টায় নিজ গ্রাম পোয়ামারীতে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জানাজায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের দারুল উলুম বিশ্ববিদ্যালয়ের ড. তাহসিনুল হক রিমন, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। এ যেন একটি মানুষের প্রতি ভালোবাসার নীরব জবাব।

পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।