সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পুণরায় মীর মহিকে সভাপতি ও আকবর আলীকে সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলার আলহাজ্ব মীর মহি উদ্দীন সভাপতি ও হাজী আকবর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মীর মহি উদ্দীন ও হাজী আকবার আলী ৯ ম বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হলেন।

২১ জানুয়ারি শনিবার চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনের কনফারেন্স রুমে কণ্ঠভোটে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন - সহ-সভাপতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সহ-সভাপতি হাজী হাবিবুর রহমান, সহ-সভাপতি হাজী হাফিজুর রহমান, সহ-সভাপতি জগবন্দু বসু, সহ-সভাপতি শ্যামসুন্দর আগরওয়ালা, যুগ্ম সাধারন সম্পাদক হাজী মজিবর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক হাজী হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারন সম্পাদক মোসাবুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী সামসুল ইসলাম, প্রচার সম্পাদক ফারুক আলম, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য হাজী আনসার আলী, মীর ইসমাইল হোসেন, আসিফ-আল-নূর তানিম, সাঈদ হাসান, হাজী তবিবর রহমান, সায়ফুল ইসলাম, বসিরুল হক, উম্মাদ আলী জোয়ার্দ্দার প্রমুখ।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ২০২৩-২০২৫ কার্য্যকারী কমিটির নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট সৈয়দ হেদায়েতুল ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৪ ঘন্টা আগে