লগইন
নৌকার এজেন্টকে কুপিয়ে জখমের পর কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড, গ্রেপ্তার কাউন্সিলর প্রার্থী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
নৌকার এজেন্টকে কুপিয়ে জখমের পর কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড, গ্রেপ্তার কাউন্সিলর প্রার্থী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে অরাজকতা ধাওয়া পাল্টা ধাওয়া জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। সকালে হরিনাকুন্ডুর জোড়াপুকুর মান্দারতলা ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট সাগর হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থী।

তিনি মান্দারতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত সাগরের মা রূপসী বেগম ও স্ত্রী নিলুফার ইয়াসমিন অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী সিদ্দিক মাস্টারের পক্ষে ভোট করার কারণে সাগর কে কুপিয়ে জখম করা হয়। আহত সাগরকে প্রথমে হরিনাকুন্ডু ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে।

তবে পৌর এলাকার শুড়া ফতেপুর, লালন শাহ অনার্স কলেজ, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ও শহরের প্রাণকেন্দ্রে হরিনাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয় বহিরাগতদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তাদেরকে ভোট কেন্দ্রের ভিতর প্রভাব বিস্তার করতে দেখা গেছে। এই বহিরাগতদের প্রভাব বিস্তার ও আনাগোনার প্রতিবাদ করার কারণে বেশ কয়েকটি কেন্দ্রে নৌকার প্রার্থী ও ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তবে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ বিজিবি আনসার ও ম্যাজিস্ট্রেটদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। ভোটকেন্দ্রের বাইরের পরিবেশটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেখা গেলেও প্রতিটি কেন্দ্রে বহিরাগত অপরিচিত লোকদের প্রভাব বিস্তারের চিত্র ফুটে ওঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫১ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫১ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।