লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র তৃতীয় পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল। এ পর্বের অতিথি ছিলেন, কবি ও কথাশিল্পী মোস্তাফিজ ফরায়েজী।

কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি, শায়খ ইমদাদুল হক। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে তাঁর কবি ও কথাশিল্পী হওয়ার গল্প।

অতিথির বক্তব্য শেষ হলে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে অতিথিকে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি কহন কুদ্দুস, নাদিউজ্জামান রিজভী, মো: সালাহউদ্দীন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তামিম হোসেন ডালিম, নূরে সিফাত তানিম, কাজী রোহান, শাহ হাফিজ উদ্দিন, তাওহীদ খান, শামীম রেজা, সাব্বির আহমেদ, ইফাদ খান, মাহমুদ সাজিদ হাসান খান, মাহমুদুল্লাহ আল মুসাফির ও আহমাদ আন নাফি প্রমুখ।

উল্লেখ্য, লেখক মোস্তাফিজ ফরায়েজী ১৯৯১ সালের ১৩ মে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। "পয়গম্বর", "হেমলকের ঘ্রাণ", "শুদ্র দ্যা গংরিড" তাঁর উল্লেখযোগ্য বই। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা "দর্পণ", "গল্পবাজ" ও "রণদূত" এবং "পয়স্তি প্রকাশন"-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।