লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
নানা আনুষ্ঠানিকতায় ও আয়োজনে আলমডাঙ্গায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত

নানা আনুষ্ঠানিকতায় ও আয়োজনে বরাবরের মত এ বছরও আলমডাঙ্গায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মঞ্চে শেষ হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজ ও সঙ্গঠণের অংশগ্রহণে শোভাযাত্রাটি দৃষ্টিনন্দন হয়ে উঠে। রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে আনন্দ শোভাযাত্রা উপভোগ করে। আনন্দ শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মঞ্চ চত্তরে শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন করা হয়। শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।


এরআগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সম্মুখভাগে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, সহকারী কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণিকসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, খ্যাতিনামা কন্ঠ শিল্পি আব্দুল লতিফ শাহ, নাট্য শিল্পি ডা. অমল কুমার বিশ^াস, আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক. জনস্বাস্থ্য প্রকোশলী আব্দুর রশিদ, আইসিটি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সংগঠক কামরুল হাসান কাজল, আলমডাঙ্গার আহবায়ক রাকিব আহমেদ, সদস্য সচিব আরাফত হোসেন প্রমুখ।


বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ রঙ-বেরঙের ব্যানার, বাংলার ঐতিহ্য পালকিতে নববধু, কৃষক, গরু ও মহিষের গাড়ি, নানা প্রাচীন জনজীবনের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। উপজেলা চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আলমডাঙ্গার কলা কেন্দ্রের শিল্পীরা। প্রভাষক একেএম ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টা ও এমদাদ হোসেনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চত্ততরে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজিত লাটি খেলা দর্শকরা উপভোগ করে। শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার স্টলগুলোতে বাংলা ঐতিহ্য ফুটে উঠেছে। বিকালে শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ১ম ও ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।