সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেশের উন্নয়নের সকল ছাত্রলীগকে অগ্রণী ভ‚মিকা পালন কবার আহবান জানান-অ্যাড. সালমুন আহাম্মদ ডন
আলমডাঙ্গায় ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করে একই ছাতার নিচে কাজ করার উদ্দ্যেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বিকালে ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এরশাদপুর আবু মুসার বাড়ির পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছাত্রলীগ নেতা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। এসময় তিনি বলেন, আগামী দিনে সকল ছাত্রলীগ নেতাকর্মিকে দ্বিধাদন্দ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম মোকাবেলায় কাজ করতে হবে। দেশের উন্নয়নের সকল ছাত্রলীগকে অগ্রণী ভ‚মিকা পালন কবার আহবান জানান । তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।
আলোচনা প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। সন্মানিত অতিথি ছিলেন সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু। বিশেষ অতিথি আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাবেক কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সোহেল রানা শহিন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাখা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাসিম, শ্রম সম্পাদক সাগর, সেলিম মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমান, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল।
ছাত্রলীগ নেতা নুরুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন সজিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ টিটন, রঞ্জু, রঞ্জু আহমেদ রুবেল, সুরুজ, ছাত্রলীগ নেতা তুষার, শাওন, শোভন, তুহিন, রাজন, কামরুল, সাহেদ, নোমান, কৃষ্ট, সাব্বির, সেন্টু, মস্ত, বাবু প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৫ ঘন্টা আগে