লগইন
দুর্ঘটনা কেড়ে নিয়েছে ঝিনাইদহের ফারুকের স্বপ্নঃ প্রয়োজন একটি প্লাস্টিকের পা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
দুর্ঘটনা কেড়ে নিয়েছে ঝিনাইদহের ফারুকের স্বপ্নঃ প্রয়োজন একটি প্লাস্টিকের পা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ স্বপ্ন ছিল চাকুরী করে ২ টি সন্তান মানুষ করব। অবিবাহিত এক বোনকে বিয়ে দিব। মা-বাবাকে ভালো মত দেখাশোনা করব। চাকুরী পেয়েছিলাম। ভালো বেতনও পাচ্ছিলাম। কিন্তু এক সড়ক দুর্ঘটনা আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এখন আমার সংসার চালানোই কষ্টকর হয়ে যাচ্ছে। একজনের সহযোগিতা ছাড়া উঠতে পারিনা। সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও একটি পা কেটে ফেলতে হয়েছে।

একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাফেরা করব তাও কেনার সামর্থ্য নেই আমার’। এভাবেই কষ্টের কথা বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মকবুল মন্ডলের ছেলে ফারুক হোসেন (৩০)। গত বছরের ২৩ আগস্ট শহরের সিটিমোরে ফল বোঝায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সে। বাবা-মা সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা করিয়ে কোনমত প্রাণে বাঁচাতে পারলেও হারিয়েছেন তার ডান পা।

এখন পরিবারের সদস্যদের সহযোগিতায় চলাফেরা করতে হয় তার। একটি প্লাস্টিকের পা লাগাতে চেয়েছেন টাকার জন্য তাও কিনতে পারছেন না। পিতা মকবুল মন্ডল বলেন, আমার ছেলে মাস্টার্স শেষ করে একটি কোম্পানীতে চাকুর করছিল। তার পোস্টিং ছিল নোয়াখালীর লক্ষীপুরে। গত বছর বাড়িতে এলে দুর্ঘটনা ঘটে। এখন সংসার চালাতে পারছি না। ৭ সদস্যের সংসারে এখন অভাব-অনটন লেগেই রয়েছে। পাশাপাশি রয়েছে চিকিৎসা খরচ। এ অবস্থায় সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি। বোন শিউলি খাতুন বলেন, আমার ভাই এখন চলতে পারে না। বাড়ি থেকে বের হলেই আমি সাথে যায়। আর কতদিন এভাবে চলবে সে।

প্লাস্টিকের পা কিনতে পারলে সে কোনমত চলাফেরা করতে পারতো। বৃদ্ধ বাবার সামর্থ্য নেই এতটাকা দেওয়ার। সমাজের বিত্তবানরা যদি আমার ভাইকে সহযোগিতা করতো কষ্টের মধ্যে হলেও সে একটু বেঁচে থাকতে পারতো। ফারুক হোসেন বলেন, আমার জীবন তো শেষ। আমার ২ টি সন্তান রয়েছে। এখন পারিনা কোন কাজ করতে। পারিনা ভিক্ষা করতে। এই অবস্থার মধ্য দিয়েই চলছে। এভাবেই জীবন পার করতে হবে। সন্তানদুটো মানুষ করতে পারলে আমি মরেও শান্তি পেতাম। কিন্তু তাদের লেখা-পড়া শিখাবো কি করে। কাজও করতে পারিনা। কোথাও যেতে পারিনা। একটি পা কিনতে চাচ্ছি। এতটাকাও নেই। মানুষের সহযোগিতা পেলে একটি পা কিনতে পারতাম। ফারুক হোসেনের সহযোগিতা করতে চাইলে তার বিকাশ নম্বর (০১৭৪১-৪২১০৮১)।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩৭ সেকেন্ড আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।