লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

দারুস সুন্নাহ একাডেমীর কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, সনদ প্রদান ও পুরস্কার বিতরণী

আলহামদুলিল্লাহ, বিগত বছরগুলোর ন্যায় এ বছরও (২০২৪ খ্রি.) আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী বোর্ড সমাপনী পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। অত্র একাডেমীর ছাত্র সালমান ফারসি রাইয়ান সর্বমোট ৮৯৭ নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় সেরা ২০-এ চতুর্থ স্থান অধিকার করেছে। সেরা ২০-এ রয়েছে এ প্রতিষ্ঠানের আরও চারজন শিক্ষার্থী— অষ্টম স্থানপ্রাপ্ত জুবায়ের আনাম জিম, অষ্টাদশ স্থানপ্রাপ্ত আব্দুল্লাহ চৌধুরী এবং ২০তম স্থানপ্রাপ্ত মুহাম্মাদ সাব্বির ও জান্নাতুল ফেরদৌস।

আজ ২২ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার কাছারীপাড়া দারুস সুন্নাহ একাডেমীতে এ সকল কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং দুআ মাহফিলের আয়োজন করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও দারুস সুন্নাহ একাডেমীর সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ ইমাদুল হক।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমীর পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, মুহতামিম মাওলানা ইমদাদুল হক, আমীনুত তালীম হাফেজ মাওলানা নাহিদ হাসান, তা'লীমুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি সাদিকুর রহমান, আরএআর বুকস্টোরের তামজিদ হাসান, তাওহিদুজ্জামান, দারুস সুন্নাহ একাডেমীর শিক্ষকবৃন্দ এবং কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধান ও কারিকুলামে পরিচালিত। এ বোর্ডের কারিকুলাম ক্লাস থ্রি পর্যন্ত। ক্লাস থ্রিতে বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী পঞ্চম বারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিগত বছরগুলোর ন্যায় এ বছরও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। এ বছর সারা দেশ থেকে বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ লক্ষ ২৬ হাজার ৩৭ জন। এর মধ্যে আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী থেকে অংশগ্রহণ করে ৮০ জন শিক্ষার্থী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।