লগইন
ডাউকী উপনির্বাচনে হামলার ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করলেন তরিকুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ডাউকী উপনির্বাচনে হামলার ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করলেন তরিকুল

এবার আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নের উপনির্বাচনের আওয়ামীলীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থি তরিকুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করলেন। প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থি নাজমুল হুসাইনসহ তার কর্মিদের উপর হামলার অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনের পর ৪ অক্টোবর দুপুরে তরিকুল ইসলাম এ পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন যে, গত ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় আমার নৌকা প্রতীকের পক্ষের কর্মিরা পোয়ামারী গ্রামে গণসংযোগ করছিলো।

সে সময় স্বতন্ত্র প্রার্থি নাজমুল হুসাইনসহ তার কর্মিরা আমার কর্মিদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার কর্মিদের উপর হামলা করে।

হামলাকারিদের মধ্যে ছিলেন স্বতন্ত্র প্রার্থি নাজমুল হুসাইন, পোয়ামারী গ্রামের আবুল কাশেম, খবির উদ্দীন, পলাশ, সাইদুল, ডাউকী গ্রামের সাজিদ মাহমুদ রোমিও, রাজিব, লিটন, রাবিদ, রমজান গোমেজ, মন্টু, জহুরুল, ইয়ামিন, সোহান, সেলিম, মেহেরাব প্রমুখ ব্যক্তি।

নাজমুল হুসাইন নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে গণসংযোগকালে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। যাতে ভয়ে নির্বাচনি মাঠ ছেড়ে আমি চলে যায়।

এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন ও নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে আমার ও আমার কর্মিদের জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে গণসংযোগ যাতে চালাতে পারি তার পরিবেশ সৃষ্টি করতে অনুরোধ করছি। একই সাথে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

২ মিনিট আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

২ মিনিট আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৪৩ মিনিট আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৪৬ মিনিট আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪৮ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৬ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৭ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।