লগইন
ট্রাকের ধাক্কায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আলমডাঙ্গা থানার ৩ পুলিশ সদস্যসহ ৪ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ট্রাকের ধাক্কায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আলমডাঙ্গা থানার ৩ পুলিশ সদস্যসহ ৪ জন


আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে রাতে ইজিবাইকে ডিউটি করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আলমডাঙ্গা থানার ৩ পুলিশ সদস্যসহ ৪ জন। ২৯ জানুয়ারী রাতে কালিদাসপুর আসাননগর ফাঁকা মাঠে দ্রুত গতির একটি ট্রাক পুলিশের ডিউটিরত ইজিবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে পুলিশ সদস্যসহ ইজিবাইক চালক আহত হয়। রাতেই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


জানাগেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর নওদাপাড়া মাঠে মাঝে মাঝেই গাছ ফেলে রাস্তায় গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সড়কে গাছ ফেলে ডাকাতি রক্ষায় আলমডাঙ্গা থানা ওই রাস্তায় প্রতিরাতেই নিয়মিত পুলিশের ডিউটির ব্যবস্থা করেন । থানায় পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না থাকায় ইজিবাইক নিয়েই নিয়মিত ডিউটি করেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা কৃষ্টিয়া সড়কে রাতে প্রায় প্রতি ৫ মিনিটে একটি করে গাড়ি চলাচল করে। প্রতিদিনের ন্যায় ২৯ জানুয়ারী রাতে আলমডাঙ্গা থানার এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ইজি বাইক যোগে ডিউটি করতে যায়।

নওদাপাড়া মাঠে খালেক মিয়ার ইটভাটার কাছে একটি পাঁকা ঘর করে ডিউটি পোষ্ট তৈরী করেছে। ভোর রাতে রাস্তায় টহল দিতে দিতে জগন্নাথপুর এলাকা থেকে আসাননগরের দিকে আসার সময় কুষ্টিয়ার দিক থেকে আসা সংবাদ পত্রের একটি পিকআপ পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এসময় পুলিশের ডিউটির ইজিবাইক শুন্যে উড়ে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। ট্রাকের ধাক্কায় গাছে লেগে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে উল্টে রাস্তার উপর এসে পড়ে। ইজিবাইকে থাকা আলমডাঙ্গা থানায় এএসআই কামরুল হাসান তার সঙ্গীয় ২জন কন্সটেবল ও ইজিবাইক চালক প্রাণে বেচে যায়। দুমড়ে মুচড়ে রাস্তার উপর উল্টে পড়া ইজিবাইক থেকে এএসআই কামরুল ইসলাম তার সঙ্গীয় ২জন কন্সটেবল কোন রকমে বাইরে বের হয়ে আসে।

তারা বাইরে বের হয়ে দেখতে পায় চালক মুকুল ইজিবাইকের নিচে চাপা পড়ে আছে। ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে যাওয়ার ওয়ারলেসের আলো দেখে সেটা হাতে নিয়ে এএসআই কামরুল হাসান দ্রæত আলমডাঙ্গা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা থেকে দ্রæত ঘটনাস্থালে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে সংবাদ পত্রের পিকআপটি পালিয়ে যায়। এঘটনা জানতে পেরে পালিয়ে যাওয়া পিকআপটি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ আটক করে।


সকালে মাঠে আসা কৃষকেরা জানান, এই ব্যস্ত রাস্তায় প্রতিদিনই আলমডাঙ্গা থানা পুলিশ জীবনের ঝুকি নিয়ে ডিউটি করেন। গতরাতে ট্রাকের ধাক্কায় পুলিশের ডিউটি গাড়িটি যদি গাছের সাথে না লেগে পাশের খালের পানিতে পড়ে যেত, তাহলে হয়তো কাউকেই বাঁচানো যেত না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১৩ মিনিট আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১৩ মিনিট আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

১ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

২ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

২ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।