লগইন
ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে ১৪৪ ধারা জারি, কার্যক্রমে নিষেধাজ্ঞা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে ১৪৪ ধারা জারি, কার্যক্রমে নিষেধাজ্ঞা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন ঝিনাইদহ জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত। ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি আব্দুস সামাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। বুধবার আদালতের দেওয়া কার্যবিধির ১৪৪ ধারা মতে পুলিশ নোটিশ দিয়ে বিবাদী পক্ষের জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম মল্লিক, এটিএম ওহেদুজ্জামান, সাহিদুল এনাম পল্লব, মাহবুবুর রহমান, শাহিদুর রহমান সন্টু, ওমর আলী সোহাগ ও মেহেদী হাসান কনকসহ ১৪/১৫ জনকে রিপোর্টাস ইউনিটের নামে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেন।

এদিকে জেলা রিপোর্টাস ইউনিটের নির্বাচন নিয়ে চারিদিকে যখন সাজসাজ রব, প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখন এধরণের নিষেধাজ্ঞা সবাইকে হতভম্ব করেছে। আদালতে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুস সামাদ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি। কিন্তু একই নামে আরেকটি সংগঠন খুলে বাদীর সুনাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই নামে দুইটি সংগঠন করা অধিকার নেই বিবাদীগনের। গত ১৩ ফেব্রয়ারি বিবাদীগন বাদীর অফিসে গিয়ে হুমকী প্রদান করেন এবং খুন যখমের হুমকী দেন।

বাদী আব্দুস সামাদ শান্তি শৃংখলা রক্ষায় শোকজ ও ১৪৪ ধারা জারির আর্জি করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাড়ির এসআই খায়রুজ্জামান বলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সকল প্রকার কার্যক্রমে কার্যবিধির ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের পরবর্তী ধার্য্য তারিখে বিবাদীগন হাজির হয়ে ব্যাখা প্রদান ও অভিযোগটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের নামে ঘর খুলে কার্যক্রম পরিচালনা করা যাবে না। তিনি বলেন কেও ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের নামে ঘর খুলে কাযক্রম পরিচালনা করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।