লগইন
ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু বলাৎকারের ঘটনায় সেই শিক্ষক চাকরিচ্যুত!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু বলাৎকারের ঘটনায় সেই শিক্ষক চাকরিচ্যুত!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শহরের পাগলাকানায় মোড়ের দারুল আ’মাল মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে এক শিক্ষার্থী (১০)। এমন অভিযোগ করেছে শিক্ষার্থীর বাবা। এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে শালিস করে শিক্ষক ইসরাফিল হোসেনকে মাদ্রাসা চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। ইসরাফিল হোসেন যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে। ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ের সায়াদাতিয়া জামে মসজিদের সম্মুখে মাদ্রাসাটি দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে।

বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই মাদ্রাসায় আবাসিক-অনাবাসিকভাবে লেখাপড়া করছে। নিপিড়নের শিকার শিক্ষার্থীর বাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুরে। শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৩০ আগস্ট মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়। এই ছুটিতে ঝিনাইদহ শহরের আরাপপুরে বাড়িতে যেয়ে আবার মাদ্রাসা চালু হলে আসতে চাচ্ছিল না।

৩ বছর যাবৎ এই শিক্ষার্থী দারুল আ’মাল মাদ্রাসায় পড়াশোনা করছে। কিন্তু এখন হঠাৎ করে না আসতে চাইলে কারণ জানতে চায় শিশুটির বাবা-মা। শিশুটি তার বাবা-মাকে জানায়, ইসরাফিল হোসেন প্রায়ই তাকে জড়িয়ে আদর করে। চুমা দেয়। মাদ্রাসাটি সিসি ক্যামেরায় ঘেরা। বাথরুমে ক্যামেরা নেই। সুযোগ বুঝে বাথরুমে নিয়ে গিয়ে তাকে বলাৎকার করে ঐ শিক্ষক। এই ভয়ে সে মাদ্রাসায় আসতে চায় না।

শনিবার সন্ধ্যায় শিশুটির বাবা মাদ্রাসা সংলগ্ন পাগলাকানাই মোড়ের দোকানদারদের কাছে কাঁদতে কাঁদতে এই কথা জানিয়ে বিচার দাবি করেন সাংবাদিকদের কাছে। দারুল আ’মাল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ জানান, ইসরাফিল হোসেন ১ মাসের মত যোগদান করেছে। বাড়িতে তার বউ আছে। সে যৌন নিপিড়ন করেছে বলে অভিযোগ পেয়েছি। আমরা তাকে চাকরিচ্যুত করছি। তাকে আর রাখবো না।

মাদ্রাসায় ইসরাফিল হোসেনের খোঁজ করতে গেলে জানাগেছে তিনি পালিয়েছেন। মাদ্রাসার অন্য অবিভাবকদের দাবি এই শিক্ষক অন্য ছাত্রদেরও যৌন নিপিড়ন করে থাকতে পারে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। এখনই খোঁজ নিচ্ছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

২৩ মিনিট আগে
যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

১ ঘন্টা আগে
পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

১ ঘন্টা আগে
জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

৩ ঘন্টা আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

৩ ঘন্টা আগে
শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

৪ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

৬ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

৭ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

৭ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।