সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের ৪ দিন ব্যাপী ২১১তম জন্মজয়ন্তী উৎসব শুরু
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে শুরু হয়েছে মরমী কবি পাগলা কানাইয়ের ৪ দিন ব্যাপী ২১১তম জন্মজয়ন্তী উৎসব। সোমবার সকালে সদর উপজেলার বেড়বাড়ী গ্রামে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশিদসহ পাগলা কানাইয়ের ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পাগলা কানাই স্মৃতি সংরক্ষন সংসদের আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ৪ দিন ব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়েছে লাঠি খেলা, কবি রচিত সংগীতানুষ্ঠান, চিত্রাংকন, বই পড়া প্রতিযোগীতা ও কবির জীবন দর্শনের উপর আলোচনা সভা।
বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন পাগলা কানাই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে