লগইন
ঝিনাইদহে বেড়েই চলেছে করোনার থাবা,দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যুু, আক্রান্ত ৬৩
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বেড়েই চলেছে করোনার থাবা,দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যুু, আক্রান্ত ৬৩

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে দু,দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলে ২৮ জনের নাম। এছাড়া দুই দিনে জেলার ৬ উপজেলায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৮৪ জন। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার ইউনুস সিদ্দিকীর ছেলে ইসলামি এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন, কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক আলাইপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে বাবলু করীম, ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর ও হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল হামিদ খান এ তথ্য জানিয়েছেন বলেন, গত বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব ব্যক্তি মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহেশপুর ইসলামি এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় ভাতিজার বিয়ের মার্কেট করতে যান। শুক্রবার ভোরে তার শ্বকষ্ট শুরু হলে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলুল করীমের করোনা রিপোর্ট পজিটিভ হলে তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাত ৭ টার দিকে তিনি মারা যান। গত ২৬ আগস্ট মোর্শেদ বিন মাসুদ সুইট করোনায় উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় ঢাকায়। মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর কবীর ৩১ জুলাই করোনা উপসর্গ নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। গত ৪ আগস্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার দুপুরে তিনি ঝিনাইদহ করোনা হাসপাতালে মারা যান। হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

এসব ব্যক্তির লাশ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে দাফন করা হয়েছে বলে উপ-পরিচালক আবদুল হামিদ খান জানান। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৫০ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।ঝিনাইদহে দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যু ও ৬৩ জন আক্রান্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৪ মিনিট আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৫৭ মিনিট আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৫৭ মিনিট আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৩ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৩ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৪ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।