লগইন
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের; ভাতিজার হাতে চাচা খুন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ১৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের; ভাতিজার হাতে চাচা খুন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন (৭০) হোসেন সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর ১ টার দিকে বিরোধপুর্ণ ওই জমিতে গেলে তারা-ভাতিজার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করে।

এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, আওলাদ হোসেন নামের যে ব্যক্তি মারা গেছে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।

মাথার আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জমি নিয়ে বিরোধে একজন মারা গেছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।