লগইন
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরো ১১৩!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরো ১১৩!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৩ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪২ জন, শৈলকুপায় ১১ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ২৮ জন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুরে রয়েছে ৮ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, ২৪ ঘন্টায় করোনার সংক্রমনের হার আক্রান্তের হার ৩৮.৬৮ ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন।

এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, রোববার তারা করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত তিন জনের লাশ দাফন করেছেন। তারা হলেন কোটাচাঁদপুরের দাদপুর গ্রামের মোবাশ্বের হোসেন, হরিণাকুন্ডুর পার্বতিপুর গ্রামের বুলবুলি আক্তার ও একই উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আব্দুর রশিদ খান। এই নিয়ে তারা ১১২ জনের লাশ দাফন করলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

২৭ মিনিট আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

২৭ মিনিট আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

১ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

১ ঘন্টা আগে
৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

৩ ঘন্টা আগে
দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

৩ ঘন্টা আগে
অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

৪ ঘন্টা আগে
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৪ ঘন্টা আগে
মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

৫ ঘন্টা আগে
৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

৫ ঘন্টা আগে
একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।