লগইন
ঝিনাইদহে অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদিকে পিটিয়ে যখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ১৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদিকে পিটিয়ে যখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার তিওড়দহ গ্রামে অপহরণ মামলা তুলে না নেওয়ায় রজনী খাতুন (৩৫) নামের এক নারীকে পিটিয়ে যখম করেছে মামলার আসামীরা। এ ঘটনায় আবারো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। আহতের স্বজনরা জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর তিওড়দহ গ্রামের কামাল হোসেনের নাবালিকা মেয়ে মিনা খাতুনকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী মিজানুরের ছেলে হৃদয় হোসেন।

এ ঘটনায় কামাল হোসেনের স্ত্রী রজনী খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মামলার আসামী মিজানুর রহমানসহ অন্যান্যরা মামলা তুলে নিতে হুমকি-ধামকি শুরু করে। এ ঘটনায় বাদি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করে। জিডির পর যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। মামলা তুলে না নেওয়ায় গত ২৮ ডিসেম্বর মিজানুর রহমান, তার ভাই আলিনুর রহমান, শওকত হোসেন পিকুল হোসেন, মকছেদ আলী, ইউনুচ আলী, লিটন হোসেন, মোক্তার হোসেন, আব্দুল ওরফে নব, আজিম হোসেন, চঞ্চলসহ অজ্ঞাত আরও ১০ জন বাদীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে ভাংচুর ও লুটপাটের পাশাপাশি রজনী খাতুনকে বেধঢ়ক মারপিট করে।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত রজনী খাতুন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দ্রæত আসামীদের গ্রেফতার ও অপহৃত মিনা খাতুনকে উদ্ধারের দাবী জানিয়েছেন তারা। এ ব্যাপারে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রবি শংকর নাগ বলেন, মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। পিকুল হোসেন নামের একজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।