লগইন
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাসপাতালে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাসপাতালে


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে শুক্রবার স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের সমর্থকদের উপর হামলা হয়েছে। এতে কমপক্ষে ৪/৫ জন আহত হন। স্বতন্ত্র প্রার্থীর মটরসাইকেল প্রতিক টাঙ্গানোর অপরাধে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে বাথপুকুরিয়া গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের শফি উদ্দীন ও ইশারত মন্ডলের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকীরা ডাকবাংলার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোজাম্মেল। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আহত শফি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাথপুকুরিয়া গ্রামের একটি মোড়ে বসে ছিলেন। এ সময় নৌকার প্রার্থী মোজাম্মেলের ছেলে বাথপুকুরিয়া গ্রামে সাইফুল ও আশরাফুল এবং মানব পাচারকারী শাহ জামালের ছেলে কামাল লোহার রড ও হকিস্টিক নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় গ্রামে আতংক ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুন অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কায়দায় চলাফেরা করছে। এর আগে বৈডাঙ্গা বাজারে তার উপর হামলা করা হয়। গ্রামে গ্রামে তার লোকজনকে হুকমী দেওয়া হচ্ছে। প্রচার কাজে বাধা সৃষ্টি করছে। তিনি এ সব অভিযোগ পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন নিরাপত্তার স্বার্থে মামলা করতেও ভয় পাচ্ছেন। উল্লেখ্য ২০১১ সালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহাজান সিরাজকেও হত্যা করা হয়েছিল। নৌকার প্রার্থী মোজাম্মেল হক জানান, তার কোন লোক এই হামলার সঙ্গে জড়িত নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৪ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৬ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৬ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৭ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৭ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৫ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।