লগইন
ঝিনাইদহের বারবাজার এলাকায় অননুমোদিত ইটভাটায় অভিযান:অবৈধ ভাঁটা গুঁড়িয়ে দিল প্রশাসন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের বারবাজার এলাকায় অননুমোদিত ইটভাটায় অভিযান:অবৈধ ভাঁটা গুঁড়িয়ে দিল প্রশাসন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অননুমোদিত ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে ও টিনের চিমনি ভেঙে নষ্ট করে দিয়েছেন প্রশাসন। পাশাপাশি ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামে জে কে বি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে জে কে বি ইটভাটা মালিক জয়নাল আবেদীন পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাঁটা প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে এবং পাশাপাশি ভাটার দুটি টিনের চিমনি ভেঙে দেওযা হয়। ইট ভাঁটা প্রস্তুত আইনের সকল নিয়ম কানুন মেনে ভাঁটা পরিচালনার নির্দেশনা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর ব্যত্যয় ঘটলে সম্পূর্ণরূপে অবৈধ ভাঁটা ধ্বংস করার নির্দেশনাও দেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা নির্দেশনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাঁটা প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে এবং পাশাপাশি ভাটার দুটি টিনের চিমনি ভেঙে দেওযা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটাতে টিনের চিমনি ও কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিলো। এজন্য অভিযান পরিচালনা করেছি। অভিযান এখনো চলমান আছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ দিকে, জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি থাকা সত্তে¡ও সরকারি আইন অমান্য করে উপজেলায় প্রভাবশালীদের ছত্রছায়ায় যত্রতত্র ইটভাটা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এবং ফসলি জমিতে গড়ে উঠেছে ইট ভাটা।

উল্লেখ্য, কালীগঞ্জে অধিকাংশ ইটভাটা বাজারের পাশে লোকলয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি, ফসলি জমি ও বসতি এলাকায় গড়ে ওঠেছে। এতে করে পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার উদ্ভিদ। কমে যাচ্ছে ফলন। বাড়ছে মানুষের শ^াসকষ্টজনিত সমস্যা এবং বেশ কয়েকটি ট্রাকটর দিয়ে কৃষি জমির টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) এনে ইট তৈরিতে ব্যবহার করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।