লগইন
জাল দলিল তৈরির অভিযোগে আলমডাঙ্গার দলিল লেখক নাসির উদ্দিন(১৮৬) বিরুদ্ধে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
জাল দলিল তৈরির অভিযোগে আলমডাঙ্গার দলিল লেখক নাসির উদ্দিন(১৮৬) বিরুদ্ধে মামলা


জাল দলিল তৈরি ও জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নাসির উদ্দীন (১৮৬)র বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৯ নভেম্বর আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নির্দেশে এ মামলা দায়ের করা হয়।


অভিযোগে সুত্রে জানা যায়, উপজেলার দূর্লভপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৮) ৫১ নং দুর্লভপুর মৌজার আর.এস. ৪৫৯ নং খতিয়ান ও ২৩২৫ নং দাগের ২০ শতাংশ জমি তার পিতা ছলিম উদ্দীনের ক্রয়কৃত বলে দাবি করে নামজারির আবেদন দাখিল করেন। নামজারি আবেদন নং-৭৯৯০২৮৮, তারিখ ১৬ অক্টোবর ২০২৫, মামলার নং-৭২২৫ (xi-i)/২০২৫-২০২৬।

যাচাই-বাছাইয়ে পর দেখা যায়, নামজারি মামলায় সংযুক্ত ১০/০৫/২০০১ তারিখের ৪১২৩ নং দলিলের সার্টিফাইড কপি ও মূল দলিলের তথ্যের মধ্যে গুর”তর অসঙ্গতি রয়েছে। মূল দলিলে ক্রেতা হিসেবে ছলিম উদ্দীন, পিতা মৃত আব্দুল গণি এবং বিক্রেতা হিসেবে মৃত বাবর আলীর ছেলে মোহাম্মদ আলী, রহমত আলী। ৩ নভেম্বর উক্ত নামজারির মামলার শুনানীর তারিখে আবেদনকারী আলমগীর হোসেন মূল কাগজপত্রসহ উপস্থিত হননি।

পরবর্তীতে ৬ নভেম্বর আবেদনকারী আলমগীর হোসেন মূল কাগজপত্রসহ উপস্থিত হন। মূল কাগজপত্র যাচাইকালে দেখা যায় মূল ৪১২৩ নং দলিলের ক্রেতা দুলভপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ছলিম উদ্দীন, বিক্রেতা ডাউকি গ্রামের হাবিবুর রহমান মন্টুর স্ত্রী বেগম নেছা, পুরাতন পাঁচলিয়া গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী শ্যালমা খাতুন, ছত্রপাড়া গ্রামের গিয়াসউদ্দীনের স্ত্রী শাহিদা খাতুন, দুলভপুর গ্রামের বাদশা মন্ডলের স্ত্রী হাসিনা খাতুন এবং জমির তফশিল আর এস খতিয়ান- ৪৫৯, দাগ নং-২৩২৫, জমির পরিমাণ-০.০২০ শতক। অর্থাৎ উপস্থাপিত ৪১২৩ নং দলিলের সার্টিফাইড কপির সহিত মূল ৪১২৩ নং দলিলের অমিল।


এ বিষয়ে আবেদনকারী আলমগীর হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তিনি নামজারির আবেদনের জন্য কাগজপত্র আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের জলিল মুন্সির ছেলে নাসির উদ্দীন (লাইসেন্স নং-১৮৬)- কে প্রদান করেন এবং তিনিই দলিল/রেকর্ডপত্র পরিবর্তন করে আবেদন দাখিল করেছেন।


এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখেন, উপস্থাপিত ৪১২৩ নং দলিলের সার্টিফাইড কপি জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। যা ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ৬ (২) অনুযায়ী ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতির অপরাধের শামিল।


বিষয়টি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা-০৬, উপধারা-২ মোতাবেক আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু নির্দেশে আলমডাঙ্গা থানা পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম জানান, জাল দলিল তৈরি ও জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নাসির উদ্দীন (১৮৬)এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ

১ ঘন্টা আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ

আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার

পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধে বিএলডিএর কঠোর পদক্ষেপের দাবি

১ ঘন্টা আগে
পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধে বিএলডিএর কঠোর পদক্ষেপের দাবি

মেহেরপুরের আশরাফপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস

২ ঘন্টা আগে
মেহেরপুরের আশরাফপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস

গাংনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পয়েন্টে পোস্টারিং

২ ঘন্টা আগে
গাংনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পয়েন্টে পোস্টারিং

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

৮ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

৮ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৯ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

১১ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।