লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

জামজামি ইউপি চেয়ারম্যান নজরুলকে পরিষদে প্রবেশে নিষেধাজ্ঞা

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিজের গরু ফার্মে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে মিটিং ও খাওয়াদাওয়া করার অভিযোগ তুলে বিএনপিসহ স্থানীয়রা চেয়ারম্যান নজরুল ইসলামের পরিষদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি একাধারে ৩ বারের চেয়ারম্যান। তার বাবা আইয়ুব হোসেন ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। নজরুল ইসলাম প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ না করলেও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আওয়ামী আমলে বিশেষ সুবিধা ভোগ করেছেন। সাধারণ্যে তিনি আওয়ামী লীগের নেতার সমাদর পেতেন। গতকাল শনিবার তাকে ইউনিয়ন পরিষদে অবাঞ্চিত ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদিও চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন তার কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়েছে। তবে তালা ঝুলিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ।

তিনি জানান, ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতে জামজামি ইউনিয়নে কোন খারাপ প্রভাব পড়তে দিইনি। এমনকি বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান দুজনই আওয়ামী লীগের নেতা হওয়া সত্বেও। তারা বেশ সাচ্ছন্দে আছেন। স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চেয়ারম্যান নজরুল গত ৫ মার্চ তার গরু ফার্মে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং ও খাওয়াদাওয়া করেছে। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকার শান্তিপ্রিয় মানুষ। তারা পরিষদে ফ্যাসিস্ট দোসর কোন চেয়ারম্যানকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা তার সত্বর পদত্যাগ দাবি করেছে।

চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, "আওয়ামী লীগে কখও আমার কোন পদপদবী ছিল না। ছেলুন এমপির সাথে আমার ও আমার আব্বার মোটেও সম্পর্ক ভালো ছিল না। সেটা তো সকলেই জানেন। ৫ মার্চ আমার গরু ফার্মে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে মিটিং ও খাওয়াদাওয়া করার কথাও সঠিক না। ঢাকার প্রোগ্রামে যোগ দিতে যায় জাতীয় নাগরিক পার্টির এলাকার কিছু ছেলে। তারা আমার কাছে খেতে চেয়েছিল। গরু ফার্মে তারা রান্না করে খেয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মী খায়নি।"

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম জানান, " চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি আমাকে অবহিত করেছেন। ঘটনাটি সম্পর্কে ভালোভাবে জেনে পদক্ষেপ নেওয়া হবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।