লগইন
জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে হস্তান্তর করলেন ওসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে হস্তান্তর করলেন ওসি

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করলেন থানা পুলিশ। ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে মোটরসাইকেলের মালিক শামীম হোসেনের হাতে তুলে দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম)।


জানা যায়, নাটোর জেলার বাগাতিপাড়া থানার হাট গোবিন্দপুর গ্রামের শামীম হোসেন (৩৬) জাগরণী চক্র ফাউন্ডেশনের হাটবোয়ালিয়া শাখায় অফিসার হিসেবে কর্মরত। ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার হিরো স্পেøন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি অফিসের বারান্দার ভেতরে রেখে জরুরি প্রয়োজনে বাসায় যান। বিকেল ৪টার দিকে ফিরে এসে দেখেন বারান্দায় রাখা মোটরসাইকেলটি নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো হদিস মেলেনি। ঘটনার পর ৬ নভেম্বর বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।


অভিযোগের পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)র নির্দেশনায় এসআই (নিঃ) বাবলু খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত চোরাই মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা হয় এবং বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সাগর আলী (২১) কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।


পরবর্তীতে শামীম হোসেন আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি তাকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বুঝিয়ে দেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, এসআই বাবলু উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

৫ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৬ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৬ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৭ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৯ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৯ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

১০ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

১০ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।