লগইন
জঙ্গলে পড়ে পাওয়া সেই শিশু অরণ্যের জন্মদিনে কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
জঙ্গলে পড়ে পাওয়া সেই শিশু অরণ্যের জন্মদিনে কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- জঙ্গলে কুড়িয়া পাওয়া শিশু অরন্যের জন্মদিনে কেক নিয়ে হাজির হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন। ২০১৫ সালের ১৭ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে শিশু অরণ্যকে উদ্ধার করেন ওসি।

শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো, নাম দেওয়া ও তাকে পোশাক কিনে দেওয়ার কাজটি তিনিই করেন। এরপর গোপালপুর গ্রামের বশির আমেনা দম্পতির কাছে শিশু অরণ্য কে দত্তক দেন। হাটি হাটি পা পা করে আজ অরণ্য ছয় বছরে পদার্পণ করেছে। ৬ বছর অতিক্রম করলেও শিশু অরণ্যকে ভুলেননি ওসি আনোয়ার। শুক্রবার দুপুরে ঠিক তার জন্মদিনে কেক নিয়ে বাড়িতে হাজির হন তিনি। ওসি আনোয়ার হোসেন বর্তমান ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কালীগঞ্জ থানা থেকে বদলি হয়ে নড়াইল ও মেহেরপুর জেলায় থাকা অবস্থায়ও ওসি আনোয়ার হোসেন বিভিন্ন দিবসে শিশুটির জন্য উপহার সামগ্রী পাঠাতেন।

শিশু অরণ্য এর জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে কেক কেটে এক উৎসব আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সিআইডির এএসপি সরাফত উল্লাহ, ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মাহফুজুর রহমান মিয়া, কোলা ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু অরন্যের খেলার সাথীরা।

ডিবি পুলিশের (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুদের প্রতি সবারই অন্য রকম ভালবাসা থাকে। তাছাড়া আমি সেখানে থাকা অবস্থায় শিশুটিকে জঙ্গলে পড়ে পেয়েছিলাম। তাকে একটি পরিবারের কাছে দত্তক দিয়েছি। সে কেমন আছে, তা জানতে ইচ্ছা হয়? সেজন্য বিভিন্ন সময়ে তাকে উপহার সামগ্রী পাঠিয়ে থাকি। দায়িত্ববোধ ও মানবিক বিষয় থেকে অরণ্যের প্রতি আমার ভালবাসা জন্ম নিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

১৩ মিনিট আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৩ মিনিট আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৬ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৬ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৭ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৭ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৮ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৮ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৯ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।