চুয়াডাঙ্গার পূর্বাশা পরিবহনে ডাকাতি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ডাকাতরা গাড়ীর চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রী থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, সন্তোষপুর থেকে আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধের মাধ্যমে ডাকাতরা ঢাকা থেকে আসা বাসটিকে টার্গেট করে। আনুমানিক ৭-৮ জন ডাকাত সড়কের পাশে থাকা দুটি ছোট গাছ কেটে রাস্তার ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ীর গতি রোধ করে। পরে ওই পিকআপ ব্যবহার করে রাস্তা পুরোপুরি বন্ধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়।
ডাকাতরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র ব্যবহার করে প্রথমে বাসের চালক ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে। এরপর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় গাড়ির দুটি সাইড গ্লাসও ভাঙচুর করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট বাসে ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৪ ঘন্টা আগে