লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ১ দিনপর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ১ দিনপর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ১ দিন পর আবুল বাসার নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার খাঁপাড়ার বালির গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল বাসার(১২) দামুড়হুদার খাঁপাড়ার আব্দুল মোমিনের ছেলে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয়রা জানান, গেল বুধবার সকালে মানসিক প্রতিবন্ধী কিশোর আবুল বাসার খেলা করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে দুপুরে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে মা-বাবাসহ স্বাজনরা। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় তার পরিবার।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের বালুর গর্তে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোর আবুল বাসারের মরদেহ উদ্ধার করে পুলিশ।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত কিশোর আবুল বাসার ছিল মানসিক প্রতিবন্ধী। তার শরীরে আঘাতের কোন চিহৃ পায়নি পুলিশ। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৫৮ মিনিট আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

১ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

১ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৪ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৪ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৫ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।