লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)“র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়কে কেন্দ্র করে ২৯ নভেম্বর ২০২৫ সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পর থেকে তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মানবিক আচরণ ও জনগণের সেবা নিশ্চিত করে জেলার সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হন।

বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তাঁর দক্ষ নেতৃত্ব, তত্ত্বাবধান ও টিম চুয়াডাঙ্গা’র সমন্বিত প্রচেষ্টায় একের পর এক সফলতা অর্জিত হয়, যা পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনে এবং তৈরি হয় ইতিবাচক ভাবমূর্তি।


শ্রদ্ধা, ভালোবাসা ও সহকর্মীদের আবেগঘন পরিবেশে বিদায়ী পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। বক্তব্যে বক্তারা তাঁকে মানবিক, মেধাবী, সৎ, চৌকস ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে তুলে ধরেন এবং কর্মমুখর সময়ে তাঁর অবদানকে স্মরণ করেন।


বিদায়ী পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন-মানুষ মানুষের জন্য, সবসময় জনগণের কল্যাণে কাজ করতে হবে। থানায় আগত সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়াও সকল অফিসার ইনচার্জদের তিনি বিবেক ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, এছাড়া সকল সার্কেল অফিসার, ওসি, ডিআইও-১, আরআই, টিআইসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


শেষে আলমডাঙ্গা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান পিপিএম বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।