লগইন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজি বাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজি বাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলায় ইজি বাইকের ধাক্কায় রাহেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত রাহেন উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের সৌদি প্রবাসী শামীমের দুই ছেলে মেয়র ছোট রাহেন। রাহেে পিতা প্রবাসী শামীম কিছুদিন আগে বাড়ি এসেছে। আর কয়েকদিন পরই তিনি আবারও প্রবাসে চলে যাবেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে রাহেন তার মায়ের সঙ্গে বাড়ির পাশের প্রধান সড়কটি পার হচ্ছিল। এসময় আলমডাঙ্গা বাজারমুখী একটি ইজি বাইক দ্রুতগতিতে এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রাহেন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, রাহেন অত্যন্ত প্রাণবন্ত ও চঞ্চল শিশু ছিল। তার মৃত্যুতে গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াকুলি গ্রামে রাহেন নামের শিশুটির ইজি বাইকের ধাক্কায় নিহত হয়েছে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই আলমগীর হোসেনকে পাঠানো হয়েছে।


স্থানীয় সচেতন মহল দুর্ঘটনার এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সড়কে বেপরোয়া গতিতে ইজি বাইক চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।


চোখের সামনে একমাত্র সন্তানের মৃত্যু দেখে শিশুটির মা বারবার মূর্ছা যাচ্ছেন এমন হৃদয়বিদারক দৃশ্য এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনা ছুঁয়ে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

৪ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৫ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৫ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৬ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৮ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৮ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৯ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৯ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।