লগইন
চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি খোকনের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি খোকনের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শেখ সামনুল আবেদীন খোকনের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদ মঞ্চ থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।


পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সামসুল আবেদীন খোকন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মিরা যে যেখানে আছে তাদের উজ্জীবিত করতে আমরা মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দিয়েছেন নৌকার পক্ষে মাঠে নেমে দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের নেত্রী এদেশকে যেভাবে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন তার ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। তার ধারবাহিকতা রক্ষা করে এদেশকে একটি সুখি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শেখ হাসিনার সরকার আমাদের বারবার দরকার। আগামীতেও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।


তিনি বলেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই বয়সে তরুণ। ছাত্রলীগ যুবলীগের এই তারুণ্যের শক্তি হলো বড় শক্তি। এই তরুণ প্রজন্ম যদি মাঠে থাকে তাহলে যে কোন অশুভ শক্তির ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারবো। আমাদের যোগ্য সৎ এবং তরুণ নেতৃত্ব গড়ে তুলতে হবে।


পথসভায় আরও উপস্থিত ছিলেনজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দীপক, সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা খাইরুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা রুবেল হোসেন, এসকে রুবেল, কাজী চন্দন, এসএম বাসার রিভেন, জামজামি ইউনিয়ন যুবলীগ নেতা মারুফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগ নেতা শিপন বিশ্বাস, রনি, রিফাত, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ মিজান নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার তপু, শেখ শাকিল, তামিম, মিয়াদ, পৌর ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান সাব্বির, তারেক, কলেজ ছাত্রলীগ নেতা আশিক, মাহিন, ইমন, টগর, বান্না, নাইম, হারদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রানা, নাফিজ, জনি, হাবিল, তানজিম, লিমন, অনিক, দিলদিল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।