লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চর্চায়নের আয়োজনে 'গণঅভু্যাত্থান জন-আকাঙ্ক্ষা ও নাগরিক ভাবনা' বিষয়ক জন-সংলাপ

গতকাল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চর্চায়ন- এর আয়োজনে জন-সংলাপ শিরোনামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। জন-সংলাপের নির্ধারিত বিষয় ছিলো-‘গণঅভ্যুত্থান জন-আকাঙ্ক্ষা ও নাগরিক ভাবনা’। আলোচ্য অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা জেলার ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে এই জন-সংলাপ অনুষ্ঠিত হয়। জন-সংলাপের আহ্বায়ক ছিলেন চর্চায়নের কার্যনির্বাহী পরিচালক বিশিষ্ট কথাসাহিত্যিক পিন্টু রহমান। সংলাপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও চর্চায়ন কর্মী রিগ্যান এসকান্দার। জন-সংলাপে সংলাপ বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, জাতীয় গণফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়ক লিটু বিশ্বাস। আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম ও যুগ্ম সদস্য-সচিব রেজাউল বাশার প্লাবন,বিশিষ্ট কবি,সাংবাদিক ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ মামুন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহাজান আলী বিশ্বাস, কুকিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী ও সদস্য আমীর হামজা, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য মিম্মা সুলতানা মিতা, চুয়াডাঙ্গা পলিটেকনিকের ইন্সট্রাক্টর মিলন বিশ্বাস, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা মো. শাহাবুদ্দীন। এছাড়াও জন-সংলাপে অংশ নেন চর্চায়নের উপপরিচালক কবি দিপু মতিয়ার, চর্চায়নের সম্পাদক ও লেখক জহির আহমেদ ও মাজিদুর রহমান, কবি ও চিন্তক মো. শামীম রেজা,কবি লাবিব মিজু ও কবি সজিবুর রহমান।বক্তাদের আলোচনায় বিশদভাবে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটি রূপচিত্র, নাগরিক ভাবনা ও কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।