লগইন
গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা প্রদান

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে ও কাউন্সিলরবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ৪টার সময় গাংনী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রাকিবুল ইসলাম কবি। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে সংবর্ধনা ও কাউন্সিলরবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল। অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অলডামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি পৌর নির্বাচনে যেসকল প্রতিশ্রুতি দিয়েছি তা সব পালন করবো এবং গাংনী পৌরসভা কে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

পৌরসভার কোন জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবো। পৌরসভায় একটি সেবামূলক প্রতিষ্ঠান আর সেবায় হবে আমার মূল লক্ষ্য। এসময় মেয়র আহম্মেদ আলী জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপির ভূয়শী প্রশংসা করে বলেন পৌর নির্বাচনে তিনি আমাকে সব বিষয়ে সহযোগিতা করেছেন এবং গাংনী পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করবেন বলে জানিয়েছেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন-অর রশিদ রবি, আবুল কাশেম অনুরাগী, সাহাজুল সাজু,এম এন লিংকন, লিটন মাহমুদ, এ সিদ্দিকী শাহীন, রাকিবুর ইসলাম কবি, মাসুদ রানা, কাউন্সিলর মিজানুর রহমান সহ সকল কাউন্সিলির ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

১৮ মিনিট আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

২২ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

২ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৪ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৪ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৫ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৬ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।