লগইন
গাংনীর দেবীপুরে কয়েলের আগুনে পুড়েছে গরীবের স্বপ্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীর দেবীপুরে কয়েলের আগুনে পুড়েছে গরীবের স্বপ্ন

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর দেবীপুরে কয়েলের আগুনে গোয়াল ঘরে থাকা ছাগল সহ বিভিন্ন জিনিস পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।ঘটনা স্থলেই দুটি ছাগল পুড়ে মারা গেছে আরও দুটি ছাগল মারাত্মক জখম হয়েছে। শনিবার আনুমানিক রাত সাড়ে তিন টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে লোকজনের হৈচৈ শুনে বেরিয়ে দেখি রোকনুজ্জামান (উকলুছ) এর গোয়ালঘরে আগুন লেগেছে।আগুনে চারটি ছাগল সহ সবকিছু পুড়ে গেছে।

ঘটনা স্থলেই দুটি ছাগল মারা গেছে আর দুটির অবস্থাও খুব খারাপ। ধারনা করা হচ্ছে গোয়ালে থাকা বিভিন্ন জিনিস সহ প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা আবু কায়সার স্বপন বলেন, কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে, ঘরে থাকা ছাগল সহ বিভিন্ন জিনিস পুড়ে যায়। রোকনুজ্জামান উকলুছ দিন আনে দিন খায়।সে খুব কষ্ট করে সংসার চালায়। রোকনুজ্জামানের ছেলে শিমুল বলেন, আমি হঠাৎ রাতে উঠে দেখি আগুন লেগেছে তখন আনুমানিক রাত সাড়ে তিনটা বাজে।আমার হৈচৈ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে,পরে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে।

আমার গোয়ালে চারটি ছাগল ছিল, দুটি ছাগল পুড়ে মারা গেছে আরও দুটি ছাগল মারাত্মক জখম হয়েছে হইতো বাঁচবে না।গোয়ালে অনেক জিনিসপত্র ছিল সবকিছু মিলে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গরীব মানুষ আমরা ছোট স্বপ্ন দেখি, কয়েলের আগুনে আমার ছোট স্বপ্নটুকু পুড়ে গেছে। গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, আমাদের কাছে এ ব্যাপারে দরখাস্ত দেওয়া হলে সরকারিভাবে যতটুক সহযোগিতা করার আমরা করবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

৩৫ মিনিট আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৩৯ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

২ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৪ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৪ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৫ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৬ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।