লগইন
গাংনীতে ফেন্সিডিল সহ গ্রেফতার-২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে ফেন্সিডিল সহ গ্রেফতার-২

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ নেতা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার হিন্দা ব্রীজ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের শওকত আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সভাপতি শাকিল খাঁন (২৫) ও একই গ্রামের বিএনপি নেতা জালাল উদ্দীনের ছেলে উজ্জাতুল ইসলাম জিন্নাত (৩০)।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, হিন্দা ব্রীজ সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক সেবী দাবি করে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ফেন্সিডিল কোথা থেকে আনা হয়েছে এবং কোন কোন ব্যক্তি এ ঘটনার সাথে তা তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত দুজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই হাবিব জানান,ফেন্সিডিল সহ দুজন গ্রেফতারের ঘটনায় এস আই বিপ্লব বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৮ তাং ০৮.০৪.২০২১ ইং। মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন জানান, শাকিল খাঁন ইউপি ছাত্রলীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। ফেন্সিডিল সহ গ্রেফতারের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

৫৪ মিনিট আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৫৮ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

২ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৪ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৪ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৫ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৬ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।