লগইন
গাংনীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ২১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে ৩ টা তুলার গোডাউন সহ কয়েকটি দোকানের আংশিক পুড়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় গাংনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নিরপন করা সম্ভব না হলেও অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বামুন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ইছাহাক আলী বলেন,গাংনী বাজারের মনিরুল, জিয়া,সোহাগ বেডিং ও আকমল ষ্টোরের পিছনে গোডাউনে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

গাংনী বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক তুহিন বলেন, ওয়েলডিংয়ে কাজ করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। আগুনের তীব্রতা অনেক বেশি ছিলো এ কারনে দ্রত আগুন ছড়িয়ে। স্থানীয় লোকজন,ব্যবসায়ী ও কয়েকজন ছাত্রলীগ কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যাপক ভুমিকা রেখেছে। এছাড়া পার্শবর্তী বাড়ির লোকজন তাদের আসবাব পত্র সরিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রেখেছে। ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রনে কাজ করা গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক বলেন,আগুনের লেলিহান শিখা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। তুলার গোডউন থেকে আগুন দ্রত ছড়িয়ে পড়ার কারনে ৩টি গোডাউন ও আকমল ষ্টোরের একটি দোকান পুড়ে যায়। এছাড়া গোডাউনের পার্শে থাকা কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,পৌর মেয়র আহমেদ আলী,গাংনী থানার ওসি বজলুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। পৌর মেয়র আহমেদ আলী বলেন,আগুন নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিসের পাশপাশি পৌরসভার গাড়ী থেকেও পানি সরবরাহ করা হয়। আগুনে ব্যবসায়ীদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করা সেচ্ছাসেবকদের সহযোগিতায় পুলিশের একাধিক টিম কাজ করে। অগ্নিকান্ডের খবর পেয়ে বিপুল সংখ্য জনতা ভিড় করে। ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

৩১ মিনিট আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৩৫ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

২ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৪ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৪ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৫ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৬ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।