লগইন
গরু চুরি: শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের স্বামী ও জামাই আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
গরু চুরি: শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের স্বামী ও জামাই আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় এক মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইউপি সদস্যের স্বামী আবু সাইদ ওরফে সাউদ ও তার জামাই রব্বি হোসেনকে আটক করে তারা। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে। ইউপি সদস্য নার্গিস খাতুন ৯নং মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

গরুর মালিক পাঠানপাড়া গ্রামের নিহাল মন্ডলের ছেলে নয়ন মন্ডল জানান, গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে তার গোয়লঘর থেকে একটি গাভি তার বাচ্চা সহ উধাও হয়। খ্জোাখ্ুিজর একপর্যায়ে জানতে পারেন বিজুলিয়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুনের জামাই একই ইউনিয়নের হিতামপুর গ্রামের রবি শেখের ছেলে রাব্বি শেখ দুটি গরু মঙ্গলবার রাতে তার শশুর বাড়ি রেখে এসেছে।

এ ঘটনা পুলিশে জানালে শুক্রবার রাতে মহিলা ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল থেকে তার গাভি ও বাচ্চা উদ্ধার করেন তারা। মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুন জানান, তার জামাই রাব্বি ইঞ্জিন চালিত করিমন চালক। মঙ্গলবার রাতে সে তার গোয়ালে দুটি গরু রেখে আসে। এরপর শুক্রবার রাতে পুলিশ তার গোয়াল থেকে গরু দুটি উদ্ধার করে নিয়ে যান এবং সেই সাথে তার স্বামী আবু সাইদ ও জামাই রাব্বিকে আটক করেন তারা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে ৯নং মনোহরপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় মহিলা ইউপি সদস্যের স্বামী ও তার জামাইকে আটক করে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩৪ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।