সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খুলনার গরু ব্যবসায়ী আলমডাঙ্গার পশুহাটে গরু কিনতে এসে নিখোঁজ
আলমডাঙ্গা পশু হাটে গরু কিনতে এসে প্রায় দুই লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন খুলনা ডুমুরিয়া থানার বরুনা গ্রামের শামীম মোল্লা নামের এক গরু ব্যবসায়ী। গত বুধবার আলমডাঙ্গা পশহাটে এসে তিনি নিখোঁজ হন বলে জানান শামীমের বাবা আব্দুল জলিল। তারা পিতা-পুত্র একইসাথে খুলনা থেকে আলমডাঙ্গা পশুহাটে গরু কিনতে এসেছিলেন।
আব্দুল জলিল জানান, গত বুধবার হাটের দিনে তার এলাকার কয়েকজন গরু ব্যবসায়ীর সাথে ট্রেনযোগে তারা পিতা-পুত্রও এসে আলমডাঙ্গায় নামেন। তিনি জানান, হাটের মসজিদের পাশের চায়ের দোকানে বসিয়ে ছেলে শামীম হাটের ভেতর গরু দেখতে যান। দু'ঘন্টা পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। শামীমের কাছে প্রায় দুই লাখ টাকা ছিল।
এ সময় তিনি ছেলে নিখোঁজের ঘটনা পুলিশকে জানিয়ে খুলনায় বাড়ি ফিরে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শামীমের খোঁজ না পাওয়ায় গতকাল শুক্রবার তার বড় ভাই শাহীন মোল্লা আলমডাঙ্গা থানায় এসে নিখোঁজ শামীমকে খুঁজে পেতে পুলিশের কাছে সহযোগীতা কামনা করেন।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,পুলিশ শামীমকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাকে পাওয়া গেলে জানা যাবে তার নিখোঁজের প্রকৃত ঘটনা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৫ ঘন্টা আগে