লগইন
কৌশলে অপহরন; ৩ দিনেও উদ্ধার হয়নি মহেশপুরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ মে, ২০২১ | ১২:০০ রাত ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কৌশলে অপহরন; ৩ দিনেও উদ্ধার হয়নি মহেশপুরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঈর্শালডাঙ্গা গ্রামের প্রবাসী দাউদ হোসেন মেয়ে মোছাঃ দিনা খাতুন (১২) তিন ধরে নিখোঁজ। পরিবারের ধারনা তাঁদের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে অপহরন করেছে এক রাজমিস্ত্রী। মেয়েকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় গতকাল শনিবার মেয়ের মা রওশনয়ারা বাদি হয়ে রাজমিস্ত্রি শাহিনের নামে একটি অপহরনের অভিযোগ করেছে স্থানীয় মহেশপুর থানায়।

রওশনয়ারা বলেন, গত ৩দিন আগে দিনা খাতুন বাইসাইকেলে নিয়ে কলম কিনতে বাড়ি থেকে বের হয়ে, আর ফিরে আসেনি। এরপর তাকে নিজের আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি। দিনাদের পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো শাহিন তাঁর উপর সন্দেহ হয় তার মেয়েকে কৌশলে অপহরন করেছে। এই ঘটনায় অপহৃতের মা বাদী থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অপহরনকারী শাহিন একই উপজেলার শ্যামকুড় ইউনিয়েনের চাপাতলা গ্রামের নুর ইসলামের ছেলে। এদিকে মেয়ের বাবা বলেন দিনা খাতুন (১২) বুদ্ধিপ্রতিবন্ধী সে এখনো মোবাইল ফোন চালাতে পারে না।

এদিকে প্রবাসী দাউদ হোসেন বার বার সংজ্ঞা হারিয়ে ফেলছে তার বড় মেয়ের খোজ না পেয়ে। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খান সাংবাদিকদের জানান মেয়ের মা বাদি হয়ে একটি অভিযোগ করেছে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে কাজ করছি দ্রæতই আমরা আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো। এদিকে পরিবারের ধারনা তাঁর মেয়েকে অপহরনকারী শহীন ভারতে পাচার করে দিতে পারে।

এ নিয়ে ঝিনাইদহ মানবধিকারের সভাপতি আমিনূর রহমান টুকু জানান, ঝিনাইদহ জেলা ভারত সীমান্তের হওয়াই অহরহ এ রকম কিশোরী মেয়েরা পাচারের ঘটনার শিকার হয়। তিনি আইন শৃংখলা বাহীনির নিকট জোর দাবী করেছেন অচিরেই অপহৃত মেয়েটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।