লগইন
কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়– ও জুতা প্রদর্শন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়– ও জুতা প্রদর্শন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ একের পর এক বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে পরিণত হচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা। করোনার টাকা নয়ছয় ও ভুয়া বিল ভাউচার তৈরীর পর এবার কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডুর সঙ্গে দুর্ব্যবহার ও তাকে অপমান করেন।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার সকল শ্রেনী পেশার মানুষ। ডা. শামীমা শিরিন লুবনার অপসারণের দাবিতে বুধবার মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছে। এ সময় ওই কর্মকর্তাকে অপসারণের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিলে ঝাড়– ও জুতা প্রদর্শন করেন।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, সাবেক ফুটবল খেলোয়াড় রাবুল হোসেন ও যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার দুর্ব্যবহারে সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি সবার সঙ্গে খারাপ আচরণ করেন। আগামী ৭ দিনের মধ্যে এই কর্মকর্তাকে খুলনা বিভাগের বাইরে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

২ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৪ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৪ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৫ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৫ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৩ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।