লগইন
কালীগঞ্জের হাসনা ক্লিনিকে সিজারের পর বাচ্চা না পাওয়ার অভিযোগ;  ক্লিনিক বন্ধ করে দিলেন সিভিল সার্জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ২৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জের হাসনা ক্লিনিকে সিজারের পর বাচ্চা না পাওয়ার অভিযোগ; ক্লিনিক বন্ধ করে দিলেন সিভিল সার্জন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জ শহরে হাসনা ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম। ৩০ ডিসেম্বর তিনি তার নিজ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ আদেশ দেন, যার স্মারক নম্বর হলো সি এস সি /বা- ১/২০২১/২১৮৬/২৮।

উক্ত আদেশপত্রে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর জনৈক রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হল। তিনি হাসনা ক্লিনিকে তার স্ত্রী সিজার অপারেশন করিয়ে বাচ্চা পাননি।এজন্য তিনি ক্লিনিক মালিক আব্দুর রহমান ও ডাঃ প্রফুল্ল কুমার মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন ঝিনাইদহ সিভিল সার্জনের নিকট।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং ২২৮৪ মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন (সভাপতি), ডাঃ মোঃ মনজুরুল হক (সদস্য)ও ডাঃ মোঃ তালাত তাসনিম(সদস্য)। ওই তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসনা ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিক আব্দুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্য করলে ক্লিনিকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।