লগইন
করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরী স্থায়ীকরণের দাবী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরী স্থায়ীকরণের দাবী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ করছেন ৯ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট। তবে তারা পান না কোন সরকারী সুযোগ সুবিধা। এমনকি দেওয়া হয় না কোন সম্মানী বা ভাতা। স্বাস্থ্য বিভাগ তাদের দিয়ে ঝুঁকিপুর্ণ কাজ করালেও নিয়োগ দেওয়ার কোন ব্যবস্থাই করছেন না। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বেচ্ছাসেবকরা।

মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবক সাব্বির রহমান সাকি জানান, করোনা শুরুর পর থেকে জেলার সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন রাশেদুল ইসলাম, সাব্বির রহমান, লুনা খাতুন ও হাবিবুর রহমান। এদের মধ্যে হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছিলেন। শৈলকুপায় মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে সেচ্ছায় কাজ করছেন শশি ও মেহেরাব হোসন। এছাড়া কালীগঞ্জে আব্দুল আওয়াল, হরিণাকুন্ডুতে তৌহিদ ও কোটচাঁদপুরে সোহেল পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের নিয়োগ প্রদানের বিষয়টি ঝুলে আছে।

তাদের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবিদের সরকার থেকে নিয়োগ দেওয়া হলেও ঝিনাইদহে নিয়োগ না দেওয়ায় হতাশ তারা। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিলে এসব স্বেচ্ছাসেবকদের ব্যাপারে সুপারিশ করা হবে বলে। এ ব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, প্রথম দিকে জরুরী ভিত্তিত্বে আইইডিসিআর তালিকা চেয়েছিল। তখন তারা ঢাকা থেকেই কিছু মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) স্থায়ীকরণ করেছে। তিনি বলেন, এখন যারা সেচ্ছাসেবী হিসেবে জেলা ও উপজেলা হাসপাতালে কাজ করছেন পরবর্তীতে নিয়োগ হলে তারাই অগ্রাধিকার পাবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

১ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

১ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৪ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৪ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৫ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।