লগইন
এটিএম আজাহারুল ইসলাম মুক্তি পাওয়ায়  শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

এটিএম আজাহারুল ইসলাম মুক্তি পাওয়ায় শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম মুক্তি পাওয়ায় আলমডাঙ্গায় শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার আলমডাঙ্গা উপজেলা মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জি এ থানা শাখার উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় মিষ্টি বিতরণ, শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সহ-সভাপতি শাহিন শাহিদ।

উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এসময় তিনি বলেন, আমাদের আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ শীর্ষ স্থানীয় নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কাছে সেই আদর্শই তুলে ধরেছে। জামায়াত কর্মীরা কেউ কোন দুর্নীতি, মাদক-সন্ত্রাসী এবং চাঁদাবাজির সাথে যুক্ত হয়নি। অন্যান্য দলের কর্মীরা নিজেরা নিজেরাই মারামারি করে মরেছে। আর তারা আবার দেশের মানুষকে স্বপ্ন দেখায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা জামায়াতের আইন বিষযক সম্পাদক দারুস সালাম, জিএ থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

জি এ থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ উপজেলা ও পৌর জামায়াত, ইসলামী ছাত্রশিবিরসহ সংগঠনের দায়িত্বশীলগণ। শুকরানা সমাবেশ শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমীর ও আলমডাঙ্গা বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৭ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৮ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৮ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।