লগইন
ইসির অনুরোধের পরও ঝিনাইদহে এমপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার লিখিত অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ২০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ইসির অনুরোধের পরও ঝিনাইদহে এমপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার লিখিত অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- নির্বাচন কমিশনের অনুরোধের পরও ঝিনাইদহের সংসদ সদস্য মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার লিখিত অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তাকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

কিন্তু সেই অনুরোধ না মেনেই সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি। জানা গেছে, শনিবার সন্ধ্যায়ও তিনি শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে নৌকার পক্ষে একসঙ্গে কাজ করার আহŸান জানান। নির্বাচনী মাঠে তার এমন প্রভাবের ফলে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও তার সমর্থকরা আতঙ্কে রয়েছেন। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি জেলার শৈলকুপায় ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ ডিসেম্বর শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই নির্বাচনী বিধি লঙ্ঘন করে তাঁর প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোক্তার হোসেন মৃধার পক্ষে সভা-সমাবেশ করছেন। যদিও আবেদনের পরদিনই সাংসদ আবারও সমাবেশ করেন। সমাবেশে সাংসদ নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহŸান জানান।

মো. হেলাল উদ্দিন বলেন, ‘এই নির্বাচনে সংসদ সদস্য আবদুল হাই বর্ধিত সভার নামে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। একজন সংসদ সদস্য কখনোই এভাবে নৌকার পক্ষে ভোট চাইতে পারেন না।’ তবে অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।