লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করলেন মিলন হোসেন (ড্রাইভার)

ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার কালিদাসপুরের মিলন হোসেন (ড্রাইভার)। ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপস্থিত সাংবাদিকদের নিকট তিনি লিখিত সংবাদ সম্মেলন করেন। এর আগে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি হওয়া কালিদাসপুরের খায়রুল ইসলাম মিলনের মাধ্যমে জিম্মি মাফিয়া রবিজুলকে ১২ লাখ টাকা দেন বলে অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে মিলন হোসেন (ড্রাইভার) জানান, দীর্ঘদিন ধরে আমি ট্রাকের ড্রাইভারি করে আসছি। কর্মসূত্রে সারা মাস বাড়ির বাইরে থেকে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে তাকে যাতায়াত করতে হয়। আমার এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম ইতালি যাওয়ার জন্য কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা রবিজুলের সাথে যোগাযোগ করেন। পরে রবিজুল কালিদাসপুর গ্রামে খাইরুলের বাড়ির উদ্দ্যেশে আসেন। খাইরুলের ভাই মিন্টুও আমাকে ফোন করে তার বাড়িতে যেতে বলেন। সে সময় রবিজুলও তার বাড়ি চিনতে না পারায় আমাকে সাথে নিয়ে খাইরুলের বাড়িতে যান। এসময় খাইরুলের ভাই মিন্টু আমার সামনে রবিজুলকে টাকা দেন। টাকা দেবার পরও খাইরুল ইতালি পাড়ি জমাতে পারেননি। দীর্ঘদিন লিবিয়ার বন্দিশালা থেকে খাইরুল গত মাসে কালিদাসপুরে বাড়িতে আসেন।


মিলন ড্রাইভার বলেন, বাড়ি ফেরার পরই খাইরুল ইসলাম গ্রামবাসীকে জানাতে থাকেন আমি (মিলন) কে ১২ লাখ টাকা দিয়েছেন। এনিয়ে গত ৭ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একটি সালিশ বৈঠকও হয়। সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডলরা উপস্থিত ছিলেন।


ওই মিটিংয়ে সকলে সিদ্ধান্ত নেন রবিজুলকে খুঁজে আনতে হবে। খাইরুল আমার নামে মিথ্যে অভিযোগ করেছে। আমার সাথে খাইরুল বা তার ভাই মিন্টু কোন লেনদেন করেননি। আমার নামে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।