লগইন
আলমডাঙ্গায় ভোক্তাধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা : ১০ দিন বন্ধ রাখার নির্দেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভোক্তাধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা : ১০ দিন বন্ধ রাখার নির্দেশ

"চোরা না শোনে ধর্মের কাহিনি।" প্রবাদের এ স্বতসিদ্ধ বাণী বাস্তব হয়ে উঠলো আলমডাঙ্গা শহরের চারতলা এলাকার মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলামের ক্ষেত্রে। একই অপরাধ দুবার করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও ১০ দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গায় সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


শিশু স্বাস্থের জন্য মারাত্মক হুমকি, মেয়াদ- মুল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিখ্যাত ব্র্যান্ড প্রাণের প্যাকেটে ভরে বিক্রিয়সহ নানান অপরাধে এ শাস্তি প্রদান করা হয়। নিম্নমানের ভেজাল শিশুখাদ্যের প্রতি শিশুদের প্রলুব্ধ করতে পণ্যের সাথে প্লাস্টিকের খেলনাও দেওয়া হচ্ছে। এ অপরাধে জামিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় এ জরিমানা করা হয়।


একই দিনে পৃথক আরেকটি প্রতিষ্ঠান মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে একই অপরাধ ও ধারায় ১০,০০০/- টাকা জরিমানা ও ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৮-১০ বস্তা নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে সবাইকে সতর্ক করে দেয়া হয়।


এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার, পৌরসভার স্টাফ সায়েমসহ আলমডাঙ্গা থানার ফোর্স ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫৭ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৫৮ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।